১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মামলা বাণিজ্য ও ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ: আলোচিত সুরভী গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৯

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
আড়াই কোটি টাকার জালিয়াতি ও তদন্ত
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রটির নেতৃত্বে সুরভী ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশের দাবি, চক্রটি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের টার্গেট করে ব্ল্যাকমেইলের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।
মামলার এজাহার অনুযায়ী, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন মামলায় আসামি করার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করা হতো। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি কথিত ‘মীমাংসা’ করে দেওয়ার কথা বলে বড় অঙ্কের অর্থ দাবি করত সুরভী ও তাঁর সহযোগীরা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিও এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আগে থেকেই আলোচিত ছিলেন। অভিযোগ রয়েছে, এই ভাইরাল পরিচিতিকে পুঁজি করে তিনি সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সখ্য গড়ে তুলতেন এবং পরবর্তীতে তা ব্যবহার করে অর্থ আদায় করতেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সুরভীর সাথে এই অপরাধী চক্রে আর কারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

মামলা বাণিজ্য ও ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ: আলোচিত সুরভী গ্রেপ্তার

আপডেট: ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫