১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের ২ গাড়ি দুমড়েমুচড়ে উল্টে গেল: সার্জেন্টসহ আহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৭

: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের দুটি টহল গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে গজারিয়া থানা পুলিশ ও ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দুটি টহল গাড়ি রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়ি দুটি মহাসড়কের ওপর উল্টে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আহত ও উদ্ধার তৎপরতা
দুর্ঘটনায় ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যানচলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালক ও হেলপারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন, “টহল গাড়ি দুটি নিয়ম মেনেই রাস্তার পাশে ছিল। কাভার্ড ভ্যানটি সজোরে সেগুলোকে আঘাত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের ২ গাড়ি দুমড়েমুচড়ে উল্টে গেল: সার্জেন্টসহ আহত ২

আপডেট: ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫