১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে ৪৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৬১

যশোরের বেনাপোল উপজেলার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ঘিবা বিওপির একটি টহল দল এই সফল অভিযান পরিচালনা করা হয়
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালীন ২নং ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তায় এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। টহলদল তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংগতি ধরা পড়ে। পরে তার বস্তা তল্লাশি করে ৪৩ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত পাচারকারীর নাম মোঃ জাহাঙ্গীর আলম বাবু (২৯)। তিনি বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। উদ্ধারকৃত মাদক ও মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই মাদক ও পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও মোবাইলসহ তাকে সংশ্লিষ্ট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বেনাপোল সীমান্তে ৪৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

আপডেট: ১২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫