কেশবপুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। দীর্ঘ রাজনৈতিক লড়াই, ত্যাগ এবং এলাকার উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দল তাঁর ওপর এই আস্থা রেখেছে।
দুর্দিনের কাণ্ডারি ও দক্ষ সংগঠক
স্থানীয় নেতাকর্মীদের মতে, গত দেড় দশকে হামলা-মামলা ও চরম প্রতিকূলতার মধ্যেও কেশবপুর বিএনপিকে সুসংগঠিত রাখতে আবুল হোসেন আজাদের ভূমিকা অপরিসীম। নির্যাতিত নেতাকর্মীদের আইনি সহায়তা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আশ্রয় ও সাহস জুগিয়ে তিনি হয়ে উঠেছেন তৃণমূলের প্রিয়মুখ। রাজপথের প্রতিটি আন্দোলনে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি কেশবপুরে ধানের শীষের ভিত্তিকে আরও শক্তিশালী করেছেন।
রাজনীতির বাইরেও একজন দানবীর ও সমাজসেবক হিসেবে আবুল হোসেন আজাদের পরিচিতি ঈর্ষণীয়।
* ধর্মীয় ও শিক্ষা বিস্তার: ব্যক্তিগত অর্থায়নে গড়ে তুলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও দলীয় কার্যালয়।
* কর্মসংস্থান সৃষ্টি: অসহায় ও দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী করতে নিজের জমিতে বিনামূল্যে দোকানঘর বরাদ্দ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।
মনোনয়ন প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে আবুল হোসেন আজাদ বলেন:
আলহামদুল্লিাহ, দল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে। কেশবপুরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসা আমার শক্তি। ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়ে আমরা এই আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রীকে উপহার দেব।”
>
দীর্ঘদিন পর ভোটের মাঠে তাঁর এই মনোনয়ন কেশবপুর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।
১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
কেশবপুরে বিএনপির কাণ্ডারি আবুল হোসেন আজাদ: ত্যাগ ও জনসেবার স্বীকৃতিতে পেলেন মনোনয়ন
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৬৬৯
সর্বাধিক পঠিত





















