১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ: বিস্ফোরণে এক যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৯

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সংলগ্ন ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে লক্ষ্য করে একটি শক্তিশালী হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে সেখানে অবস্থানরত সিয়াম গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। প্রাথমিকভাবে পরিচয় জানা না গেলেও পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে সিয়ামের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। এই ঘটনার পর পুরো মগবাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে বলেন:
“প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। তবে কেন বা কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি।”
পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। হামলাকারীরা বোমা নিক্ষেপ করেই দ্রুত পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ: বিস্ফোরণে এক যুবক নিহত

আপডেট: ০৮:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫