ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিমন রহমান শিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হোটেল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর জোন) অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা জানান, গ্রেপ্তার হিমন আদাবর এলাকার ওই হোটেলে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, হিমন আদাবর এলাকায় যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাদি হত্যাকাণ্ডের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, সেটির চালক ছিলেন আলমগীর। গ্রেপ্তার হিমন এই আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালীন চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে গুলি করা হয়।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের মূল হোতা ও সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হিমনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে
১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল চালকের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৬৬৯
সর্বাধিক পঠিত





















