১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বাসের মধ্যে বিষপানে তরুণীর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৭২

যশোরের রাজারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতরে ইঁদুর মারার ওষুধ সেবন করে নাজমা (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজমা যশোর শহরের পালবাড়ী তেতুলতলা মোড় এলাকার সোহানের সাবেক স্ত্রী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর নাজমা পারিবারিক কলহের জেরে স্বেচ্ছায় স্বামী সোহানকে তালাক (ডিভোর্স) দিয়ে বাবার বাড়িতে চলে যান। বিচ্ছেদের মাত্র ১০ দিনের মাথায় গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রাজারহাট এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে উঠে গোপনে বিষপান (ইঁদুর মারার ওষুধ) করেন।
সাবেক স্বামীর কাছে ফোন দেয় বাসের হেলপার
বাসের ভেতরে নাজমাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে বাসের হেলপার তার ফোন থেকে সাবেক স্বামী সোহানকে দ্রুত খবর দেন। সংবাদ পেয়ে সোহান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য বিচ্ছেদজনিত মানসিক অবসাদ বা অভিমান থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

যশোরে বাসের মধ্যে বিষপানে তরুণীর মৃত্যু

আপডেট: ০৭:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫