১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দিপু দাস হত্যার প্রতিবাদে উত্তপ্ত পেট্রাপোল সীমান্ত: বিজেপি নেতাদের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৫

বেনাপোল: বাংলাদেশে হিন্দু যুবক দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা-কর্মীরা সীমান্তে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পেট্রাপোল সীমান্তে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির বিধায়ক অসীম সরকার। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকার প্রধানের কুশপুত্তলিকা দাহ করেন এবং বিভিন্ন উস্কানিমূলক ও প্রতিবাদী স্লোগান দেন। এসময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকেও ওপার থেকে ভেসে আসা “বন্দে মাতরম”, “বিশ্বের সব হিন্দু এক হও” এবং “আমরা কাঁটাতার মানব না”—এমন সব স্লোগান স্পষ্ট শোনা যায়।
বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতারা দিপু দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া জ্যোৎস্না সরকার সংবাদমাধ্যমকে বলেন:
> “বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার প্রতিবাদ জানাতেই আমাদের এই মিছিল। হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার বন্ধ না হলে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। আমরা কোনো কাঁটাতার বা বাধা মানব না।”
>
অন্যান্য আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আন্দোলনের ঢেউ সরাসরি বাংলাদেশে গিয়ে আছড়ে পড়বে। তারা বাংলাদেশ সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিরাপত্তা ব্যবস্থা
সীমান্তের জিরো পয়েন্টে উত্তেজনার কারণে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। বিক্ষোভ চলাকালীন দীর্ঘ সময় ধরে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

দিপু দাস হত্যার প্রতিবাদে উত্তপ্ত পেট্রাপোল সীমান্ত: বিজেপি নেতাদের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আপডেট: ০৬:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫