ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বেলজিয়াম। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত—আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস।
আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে এই মামলায় হস্তক্ষেপের ঘোষণাপত্র জমা দিয়েছে। তবে এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা সরাসরি দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে বা ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। মূলত ১৯৪৮ সালের ‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন’-এর আওতায় আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের স্বতন্ত্র ব্যাখ্যা তুলে ধরাই বেলজিয়ামের মূল উদ্দেশ্য।
মামলায় যুক্ত হয়েছে আরও যেসব দেশ
২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার দায়ের করা এই মামলায় এর আগে
* স্পেন
* আয়ারল্যান্ড
* কলম্বিয়া
* মেক্সিকো ও ব্রাজিল।
, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল।
২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে বেশ কয়েক দফায় ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ এবং দুর্ভিক্ষ রোধে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেয়। আদালতের এই আদেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা প্রয়োগের জন্য নিজস্ব কোনো বাহিনী নেই।
হতাহতের পরিসংখ্যান
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া গাজার ২২ লাখ মানুষের প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২২১ জন নিহত হয়েছিলেন।
০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
গাজায় গণহত্যা মামলা: দক্ষিণ আফ্রিকার পক্ষে এবার আন্তর্জাতিক আদালতে বেলজিয়াম
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৬৮৩
সর্বাধিক পঠিত





















