০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৮

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে (৪১) পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিক্স (ইটখোলা) এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন ফরিদ। রাত ৩টার দিকে ৪ জন সশস্ত্র দুর্বৃত্ত রামদা ও লাঠিসোঁটা নিয়ে কেবিএম ব্রিকস ইটভাটায় প্রবেশ করে।
ইটভাটায় কর্মরত শ্রমিক জাকির ও মিনারুল জানান, তারা কাজ করার সময় হঠাৎ দেখেন ৪ জন লোক ফরিদকে ঘিরে ধরে এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে শুরু করে। প্রাণভয়ে তারা পাশে লুকিয়ে থাকলেও ফরিদের আর্তচিৎকার শুনতে পান। ইটভাটোর ম্যানেজার প্রদীপ সরকার জানান, চিৎকারের শব্দ শুনে অফিস কক্ষ থেকে বেরিয়ে তিনি ফরিদকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তদন্ত ও পুলিশের ভাষ্য
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, “হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছি। ইটভাটার শ্রমিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না, তবে অপরাধীদের শনাক্তে কাজ চলছে।”
এলাকায় উত্তেজনা
একজন রাজনৈতিক নেতাকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সর্বাধিক পঠিত

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট: ০৪:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫