১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে যুবককে আটকে ছিনতাই: নারীসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৯

যশোর শহরের ব্যস্ততম দড়াটানা এলাকায় মেহেদী হাসান সবুজ নামে এক যুবককে আটকে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ভুক্তভোগী যুবক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে নূরপুর মাঠপাড়া গ্রামের শারমিন, রাজ ও বিজয়ের নাম উল্লেখসহ আরও ৮–৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা মেহেদী হাসান সবুজ তার শাশুড়ির জন্য মোবাইল কিনতে শহরে আসেন। তিনি দড়াটানা এলাকায় পৌঁছালে অভিযুক্ত শারমিনের নেতৃত্বে একদল যুবক তার গতিরোধ করে।
সবুজ জানান, অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে ভৈরব হোটেলের পাশে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারপিট করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন এবং গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ছিনতাইয়ের শিকার হওয়ার পরপরই সবুজ পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনাটি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করলেও ছিনতাইকারীরা তার আগেই সটকে পড়ে। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

যশোরে যুবককে আটকে ছিনতাই: নারীসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট: ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫