১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে গমের খেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৫

নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাহাবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিবেশী সালামের দুটি ছাগল সাহাবুলের গমের খেতে গিয়ে ফসলের ক্ষতি করে। সাহাবুল ছাগল দুটিকে ধরে স্থানীয় খোয়াড়ে আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সালাম ও তার অনুসারীরা সাহাবুলের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করেন। নিরাপত্তার স্বার্থে সাহাবুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন এবং বিষয়টি থানায় বসে মীমাংসার পরামর্শ দেন। তবে পুলিশ চলে যাওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় সালামের নেতৃত্বে একদল লোক হাঁসুয়া, চাকু, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সাহাবুলের ওপর অতর্কিত হামলা চালায়।
সাহাবুলকে বাঁচাতে তার স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সালাম ও তার ছেলে রিপনকে গ্রেপ্তার করে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

নিয়ামতপুরে গমের খেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ২

আপডেট: ০৬:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫