একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের মেধা ও শ্রম দিয়ে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দেশের মানুষের প্রতি নিজের অনুভূতি, পরিবার এবং আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন। পরবর্তীতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও তার এই পোস্টটি শেয়ার করা হয়।
পোস্টে জাইমা রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো, পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক হিসেবে তাকে পাওয়া। আমার বয়স যখন এগারো, স্কুলের ফুটবল টুর্নামেন্টে মেডেল পাওয়ার পর দাদু যেভাবে পরম মমতায় আমার কথা শুনতেন, সেটি আমাকে মুগ্ধ করত। লাখো মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী হলেও আমাদের কাছে ছিলেন শুধুই ‘দাদু’।
বিদেশে কাটানো সতেরোটি বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, “সতেরো বছর দেশের বাইরে থাকলেও আমি কখনোই শিকড় ভুলে যাইনি। লন্ডনের প্রবাস জীবন আমাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, কিন্তু আমার হৃদয় সবসময় বাংলাদেশেই ছিল।” পেশাগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, আইন পেশায় কাজ করতে গিয়ে তিনি বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছেন, যা কোনো পাঠ্যবই দিতে পারে না
ব্যারিস্টার জাইমা জানান, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্টের পূর্বাপর দিনগুলোতে তিনি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তিনি সবসময় নিজের বাবা এবং দাদুর আদর্শকে ধারণ করে চলার চেষ্টা করেন।
দেশে ফেরা ও ভবিষ্যৎ পরিকল্পনা
দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “অনেক বছর পর দেশে ফিরছি, এটি এক অনন্য অনুভূতির সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই এবং আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।” তিনি আরও বলেন, “নিজের চোখে প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
বক্তব্যের শেষে তিনি বলেন, দেশের জনগণের কৌতূহল ও প্রত্যাশার চাপ তিনি অনুভব করেন এবং সেই দায়ভার নিয়েই সবার সঙ্গে মিলেমিশে আগামীর পথে হাঁটতে চান
১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই জাইমা রহমান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ৬৭০
সর্বাধিক পঠিত





















