১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৬২

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড় হৈবতপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, যশোর জেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহবায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন।
বক্তারা বলেন, “একটি বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষা এবং দেশের টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
জনসাধারণের অংশগ্রহণ
অনুষ্ঠানে স্ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সর্বাধিক পঠিত

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

যশোরে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

আপডেট: ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫