দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে এবং প্রিয় নেতাকে স্বাগত জানাতে যশোরের শার্শা ও বেনাপোলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হবে। বেনাপোল বলফিল্ড ময়দান থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শার্শা উপজেলার গণমানুষের নেতা এবং যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি।
কর্মসূচি সফল করতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এক বার্তায় জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছেন। দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে এখন আনন্দের জোয়ার। প্রিয় নেতার আগমনকে স্বাগত জানাতে রাজপথের লড়াকু সৈনিকদের সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি।”
ইতিমধ্যেই এই র্যালিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশস্থল বেনাপোল বলফিল্ড ময়দান ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসমাগম সুশৃঙ্খল রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।
১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে শার্শায় বিএনপির বর্ণাঢ্য র্যালি কাল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৬৬৯
সর্বাধিক পঠিত





















