১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জকসু নির্বাচন: ক্যারিয়ার উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে শিবিরের ২১ দফা ইশতেহার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৬৫২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শিক্ষার্থীদের মানবাধিকার সুরক্ষা এবং ক্যারিয়ার গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২১ দফার নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।:
* ক্যারিয়ার উন্নয়ন: শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত জব ফেয়ার ও স্টার্টআপ সামিটের আয়োজন করা।
* আর্থিক সহায়তা: অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে পড়াশোনার পাশাপাশি আয়ের পথ তৈরি করা।
* স্বচ্ছতা ও জবাবদিহিতা: জকসুর যাবতীয় মাসিক কার্যক্রম অনলাইনে প্রকাশ করা এবং নিয়মিত শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় সভার আয়োজন নিশ্চিত করা।
ইশতেহার ঘোষণা প্রসঙ্গে ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর জিএস পদপ্রার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও বাস্তবসম্মত প্রত্যাশাগুলো ইশতেহারে স্থান দিয়েছি। নির্বাচিত হওয়ার ১২ মাসের মধ্যেই আমরা এই ২১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে, প্যানেলের ভিপি পদপ্রার্থী ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য কেবল গতানুগতিক রাজনীতি নয়, বরং নীতি ও ন্যায়ের ভিত্তিতে একটি শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তোলা। আমরা নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার পূরণ করব।”
ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আধুনিকায়নে এই প্যানেলটি কাজ করতে চায় বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

জকসু নির্বাচন: ক্যারিয়ার উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে শিবিরের ২১ দফা ইশতেহার

আপডেট: ০৬:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫