দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় এই ছয়জন বীর সেনানী শাহাদাৎ বরণ করেন।
নিহতদের শেষ বিদায় জানাতে আগামী রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদদের মরদেহ হেলিকপ্টারযোগে নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৩৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ৬৮১
সর্বাধিক পঠিত





















