যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি ধারালো বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়।
আটক মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর অজুহাতে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করেন। হাসপাতালের ভেতরে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে গতিরোধ করেন। এরপর তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হাসপাতালের মতো একটি জনবহুল স্থানে ওই যুবক কেন অস্ত্র নিয়ে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোর জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ যুবক আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ৬৮২
সর্বাধিক পঠিত





















