নিজস্ব প্রতিবেদক, যশোর যশোরে জেলা পুলিশের বিশেষ চিরুনি অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ চলাকালে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। সাইবার ইনভেস্টিগেশন সেলের কারিগরি সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করে আটক করা হয়
* মিজানুর রহমান মুকুল: সাবেক সাধারণ সম্পাদক, ০৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
* হোসেন আলী: কার্যনির্বাহী সদস্য, যশোর সদর উপজেলা যুবলীগ।
* মফিজুর রহমান: সাবেক যুগ্ম আহ্বায়ক, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ (চাঁচড়া রায়পাড়া)।
* সাইফুর রহমান অভি: সাংগঠনিক সম্পাদক, মনিরামপুর উপজেলা ছাত্রলীগ।
* আলতাফ হোসেন: ইউপি সদস্য ও সাংগঠনিক সম্পাদক, চাঁচড়া ইউনিয়ন যুবলীগ।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত সোমবার রাতেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছিল জেলা পুলিশ।
০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ৬৬৭
সর্বাধিক পঠিত





















