০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে কিছু করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি ফেরত পাঠাতে রাজি না হয়, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যত কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “আমরা কী করতে পারি, বলুন? কী করণীয়? করণীয় তেমন কিছু আসলে নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর।”
তিনি স্পষ্ট করে বলেন, “তারা রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করে থাকতে পারি। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারব, এর চেয়ে বেশি কিছু নয়।”
প্রেক্ষাপট
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।
আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠাতে ভারতকে কূটনৈতিক পত্র দিলেও, নয়াদিল্লি এখনও এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।

সর্বাধিক পঠিত

যুবলীগ নেতা রাধুনী হাবিবের বিরুদ্ধে অবৈধ অর্থ বৈধ করার অভিযোগ, দুদকে আবেদন

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে কিছু করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৩:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫