গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হামলাকারী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী বলে দাবি করা হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম আপেল মাহমুদ। তিনি ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়ার গ্রামের বাসিন্দা এবং পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক পদে রয়েছেন।
অভিযুক্ত হামলাকারী ছাত্রলীগ কর্মীর নাম হাসান, তিনি গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
হামলার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী হাসান অতর্কিতভাবে জামায়াত নেতা আপেল মাহমুদের ওপর হামলা চালান। এ সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তিনি আপেল মাহমুদের বাঁ হাতে গুরুতর আঘাত করেন।
গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আপেল মাহমুদকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও নিন্দা
মোহাম্মদ আব্দুল মতিন নামে একজন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ছাত্রলীগ কর্মী হাসান চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতা আপেলকে আঘাত করে। হাসান একজন ফ্যাসিস্টের দোসর হয়ে এখনও বিভিন্ন সময় ক্ষমতার দাপট দেখায়। হাসানকে আমরা চিনি সে একজন ছাত্রলীগ কর্মী।”
পুলিশের বক্তব্য
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান জানান, ঘটনা শোনার পর পরই পুলিশ পাঠিয়ে আহত জামায়াত নেতা আপেল মাহমুদকে উদ্ধার করা হয়। তবে হামলাকারী সত্যিই ছাত্রলীগ কর্মী কিনা, সে বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন।
ওসি আরও বলেন, “এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।
০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ৫৪৫
সর্বাধিক পঠিত




















