০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে পারিবারিক কলহের জের: ছেলের ছু/রি/কা/ঘা/তে বাবা আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১

পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলের ছুরিকাঘাতে মোঃ খলিল (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার আরবপুর গোড়াপাড়া গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে।
আহত মোঃ খলিল আরবপুর গোড়াপাড়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতের খাবার শেষে ঘরের ভেতরে থাকা অবস্থায় পারিবারিক বিষয় নিয়ে খলিলের সঙ্গে তার ছেলে নুর আলম (২০)-এর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
কলহের একপর্যায়ে উত্তেজিত নুর আলম রান্নাঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার ওপর হামলা চালায়। সে খলিলের দুই হাতের ওপরের অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত মোঃ খলিল বর্তমানে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন, “তাঁর দুই হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে পারিবারিক কলহের জের: ছেলের ছু/রি/কা/ঘা/তে বাবা আহত,

আপডেট: ১০:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫