০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

মায়ের টানে ঢাকায় মফিকুল হাসান তৃপ্তি: খালেদা জিয়ার পাশে থাকতে এভারকেয়ার হাসপাতালে অবস্থান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সংবাদ পেয়েছেন তার প্রতি গভীর ভালোবাসার টানে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শার্শা আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় নেতা মফিকুল হাসান তৃপ্তি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি নিজের নির্বাচনী এলাকা বেনাপোলে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তিনি জানতে পারেন যে কোনো সময় ম্যাডামকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে।

এই খবর শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। ঢাকায় পৌঁছে মফিকুল হাসান তৃপ্তি সরাসরি এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন, যেখানে বেগম জিয়া চিকিৎসাধীন আছেন।
এভারকেয়ার হাসপাতালে মফিকুল হাসান তৃপ্তিকে দেখে লন্ডন বিএনপি’র সভাপতি এম এ মালেক সাহেব তাকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। এই দৃশ্য প্রমাণ করে, প্রিয় নেতার প্রতি কেবল এলাকার নয়, লন্ডনে থাকা দলীয় নেতাদেরও গভীর টান রয়েছে। মফিজুল হাসান তৃপ্তির এই দ্রুত ঢাকা যাত্রা তার ‘প্রিয় মায়ের’ (খালেদা জিয়া) প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্যের বহিঃপ্রকাশ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

মায়ের টানে ঢাকায় মফিকুল হাসান তৃপ্তি: খালেদা জিয়ার পাশে থাকতে এভারকেয়ার হাসপাতালে অবস্থান

আপডেট: ১০:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫