যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার মধুগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক চালানের মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম জালাল উদ্দিন মামুন ওরফে ‘ইন্দুর মামুন’-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৩০ নভেম্বর গভীর রাতে ডিবি পুলিশ মধুগ্রামে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, আটক লিটন গাজী ছিলেন কেবল বাহক, যার কাজ ছিল অস্ত্র-গুলি-মাদকের চালানটি ৭০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেওয়া।
লিটন গাজী আদালতের বিচারকের সামনে দেওয়া জবানবন্দিতে এই অস্ত্রের চালানের উৎস, গন্তব্য, মধ্যস্থতাকারী এবং অর্থ বিনিয়োগকারী হিসেবে বেশ কয়েকজনের নাম প্রকাশ করেন। সেই জবানবন্দির ভিত্তিতেই জানা যায়, এই সিন্ডিকেটের অন্যতম অর্থ বিনিয়োগকারী হলেন সদর উপজেলার সুজলপুর হঠাৎ পাড়ার বাসিন্দা জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন। তার বিরুদ্ধে পূর্বেই নয়টি মামলা রয়েছে।
লিটন গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইন্দুর মামুনকে গ্রেপ্তার করে। এসআই বাবলা দাস আরও জানান, লিটন গাজীকে আটকের রাতেই এই চালানের আরেক অর্থ বিনিয়োগকারী, যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার ‘কালা তপন’ যশোর ছেড়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত মামুন ওরফে ইন্দুর মামুনকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে মধুগ্রাম অস্ত্র-গাঁজা চালানের নেপথ্যে, ‘ইন্দুর মামুন’ আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ৫৫৪
সর্বাধিক পঠিত




















