০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোর সদর হসপিটালে প্রতারনা চক্র আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০

জেনারেল হাসপাতাল: প্রতারণার মাধ্যমে এক দিনমজুরের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে পালানোর সময় এক প্রতারককে আটক করেছে যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটক প্রতারক মোতালেব মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মুজাম আলীর ছেলে। বর্তমানে তিনি চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করেন।
যশোর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, ভুক্তভোগী শরিফুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা এবং তিনি নড়াইলে দিনমজুরের কাজ করেন।
সকালে নড়াইল থেকে বাসযোগে মনিহার এলাকায় নামার পরই মোতালেব কৌশলে শরিফুলকে তার খপ্পরে ফেলে। প্রতারণার মাধ্যমে মোতালেব শরিফুলের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে নেয়।
টাকা হাতিয়ে নেওয়ার পর মোতালেব পালানোর চেষ্টা করে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে আশ্রয় নেয়। সঙ্গে সঙ্গেই ভুক্তভোগী শরিফুল দ্রুত বিষয়টি পুলিশকে জানালে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা মোতালেবকে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব তার প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মোতালেব স্বীকার করেছেন যে এর আগেও তিনি নানা কৌশলে একাধিকবার প্রতারণা করেছেন। আটককৃত মোতালেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোর সদর হসপিটালে প্রতারনা চক্র আটক ১

আপডেট: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫