রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আমজাদ হোসেন বুখারী (২২) এবং মাহদী হাসান (২২)।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মতিঝিলের সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের ৬১৭ নম্বর পিলারের নিচে তারা আরও সাত-আটজন সহযোগীর সঙ্গে পোস্টার লাগানোর চেষ্টা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়।
০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম:
হিযবুত তাহরীরের দুই সদস্য মতিঝিল থেকে গ্রেপ্তার
হিযবুত তাহরীরের দুই সদস্য মতিঝিল থেকে গ্রেপ্তার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৮১
সর্বাধিক পঠিত



























