১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে।
মঙ্গলবার সকালে মহেশপুরের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্প এবং বাংলাদেশের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ফেরত পাঠানো এই ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট: ০৮:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫