১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বিজিবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৯

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শাড়ি, থ্রি-পিস, ওষুধ এবং কসমেটিকসসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাতে ভবেরবেড় এলাকা থেকে একটি কার্গো ট্রাক থেকে এই মালামাল উদ্ধার করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে একটি কার্গো ট্রাককে আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রিপিস, ১০ হাজার ৬৯৩ পিস ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস কসমেটিকস এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৬১ হাজার টাকা। আটককৃতরা হলেন ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং তার হেলপার অন্তর কর্মকার (২৯)।
বিজিবি জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অধিক মুনাফার লোভে এসব চোরাচালানকৃত পণ্য আনা হচ্ছিল। আটককৃত মালামালসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বিজিবি

বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বিজিবি

আপডেট: ০৮:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫