ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ঘটা এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মনজের আলী (৫৫) মন্দিরে প্রবেশ করে একে একে প্রতিমাগুলো ভাঙচুর করছে। এই ঘটনা শৈলকুপার মতো ধর্মীয় সম্প্রীতির জন্য পরিচিত একটি এলাকায় স্থানীয়দের হতবাক করেছে।
এলাকাবাসীর মতে, মনজের আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে এই ঘটনা কেবল তার মানসিক অসুস্থতার ফল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, কেউ হয়তো তাকে ব্যবহার করে এই কাজটি করিয়ে থাকতে পারে।
খবর পেয়ে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক আবদুল আউয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, ইউএনও স্নিগ্ধা দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ মনে হলেও, এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
শৈলকুপাবাসী এই ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের কাছে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনা, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনা, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত



























