যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের ক্যাম্পাসে অবস্থিত তিনটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থেকে জিনিসপত্র চুরি হয়েছে। রোববার সকালে এই চুরির ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়।
জানা গেছে, কলেজ ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন বিবর্তন, উদীচী ও উচ্চারণ-এর কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই সুযোগে চোরেরা কার্যালয়গুলোতে হানা দিয়ে চারটি ফ্যান, দুটি হারমোনিয়াম ও দুটি ঢোল চুরি করে নিয়ে যায়।
বিবর্তন যশোরের সহ-সভাপতি এইচ আর তুহিন জানান, সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকায় চুরির সঠিক সময় বলা সম্ভব হচ্ছে না। রোববার সকালে ঘটনাটি নজরে এলে তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানান। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, কার্যালয়ের প্রাচীর ভাঙা দেখা গেছে। তিনি বলেন, বিষয়টি জানার পর কোতোয়ালি মডেল থানায় জানানো হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে তিন নৈশপ্রহরীকে শোকজ করা হয়েছে।
১২:২৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোর এম এম কলেজে চুরির ঘটনা, সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয় থেকে জিনিসপত্র চুরি
যশোর এম এম কলেজে চুরির ঘটনা, সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয় থেকে জিনিসপত্র চুরি
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত



























