০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, একজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮২

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত একটার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। সাংবাদিক তাসনিম জারা তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।” তিনি আরও বলেন, এটি আখতার হোসেনের ব্যক্তিগত পরিচয়ের কারণে নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে, কারণ তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যা “ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।”
এদিকে, এই ঘটনার পর মিজানুর রহমান চৌধুরী নামের এক ব্যক্তিকে জ্যাকসন হাইটস থেকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, একজন আটক

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, একজন আটক

আপডেট: ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫