০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা, অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন অলি আহম্মেদ (৪০) ও তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম। তারা কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অলি আহম্মেদের মা শরিফা বেগমের সঙ্গে তার স্ত্রী ছকিনার পারিবারিক কলহ চলছিল। সোমবার দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে, বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা নিজেদের ঘরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা, অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী

একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা, অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী

আপডেট: ১০:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫