১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫০৬

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে থানা পুলিশের কাছ থে কে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে শার্শা থানা পুলিশ ৪ নম্বর শার্শা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মানিককে গ্রেপ্তার করে। অভিযোগে দাবি করা হয়েছে, পরে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় আর্থিক লেনদেনের লিখিত অভিযোগ করেছেন অভিযোগকারীরা।

অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের হয়রানিতে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও ওই নেতাকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন ,পুলিশ শার্শা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মানিককে গ্রেপ্তার করে, পরে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয় একথা স্বীকার করেছে তার কথা রেকর্ড আছে এবং পরেরদিন তার কাছ থেকে অর্থনৈতিক লেনদেন করেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক,মানিককে যুবদলের সদস্য পরিচয় দিয়ে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। আওয়ামী লীগের সাথে পুলিশের কোন সখ্যতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের নাম করে যদি কেউ টাকা নেয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

আপডেট: ১০:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬