১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সুন্দরবনে আবারও হরিণ নিধন, কয়রায় ২৮ কেজি মাংসসহ পা, মাথা ও চামড়া জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫০৪

সুন্দরবনে বন্যপ্রাণী নিধনের ঘটনা আবারও সামনে এসেছে। খুলনার কয়রায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একের পর এক অভিযানে হরিণের মাংস ও দেহাবশেষ উদ্ধার হলেও শিকারিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ডের কয়রা স্টেশন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ঝাপঝপি খালসংলগ্ন এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করা হয়। পরে জব্দ করা মাংস ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা বন টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটকের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২২ অক্টোবর সকাল ৮টার দিকে সুন্দরবনসংলগ্ন কয়রার গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, ৪টি পা, ১টি মাথা ও ১টি চামড়া জব্দ করে কোস্ট গার্ড। ওই অভিযানেও কাউকে আটকের তথ্য জানানো হয়নি।

এ নিয়ে এক মাসেরও কম সময়ের ব্যবধানে কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে মোট ৪১ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, ১২টি পা, ৩টি মাথা ও ৩টি চামড়া জব্দ করা হলো।

এদিকে ধারাবাহিকভাবে হরিণের মাংস ও দেহাবশেষ উদ্ধার হলেও শিকারিরা আটক না হওয়ায় অভিযানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হরিণ শিকার ও বন্যপ্রাণী নিধন চললেও শিকারি চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি কম। মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাংস ও দেহাবশেষ জব্দ করা হলেও মূল অপরাধীরা আড়ালেই থেকে যাচ্ছে।

তাঁদের দাবি, শুধু হরিণের মাংস ও দেহাবশেষ উদ্ধার করলেই বন্যপ্রাণী নিধন বন্ধ করা সম্ভব নয়। শিকারি চক্রের সদস্য, তাদের সহযোগী এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

পাশাপাশি কোস্ট গার্ড, বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং শিকারি চক্রের মদদদাতাদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাঁদের মতে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শুধু উদ্ধার অভিযান নয়, বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িত অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণও জরুরি।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে বন বিভাগ কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পৃথক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

সুন্দরবনে আবারও হরিণ নিধন, কয়রায় ২৮ কেজি মাংসসহ পা, মাথা ও চামড়া জব্দ

আপডেট: ০৫:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬