১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রকল্পে অনিয়মের অভিযোগ, সাবেক এমপির বিরুদ্ধে মামলা হলেও প্রকৌশলী ফুলকাম বাদশাহ কেন বহাল?

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫১২

একই প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের হলেও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহ এখনো কীভাবে দায়িত্বে বহাল রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের একটি অংশ দায়িত্ব পালনের পরিবর্তে সময় কাটানো ও আমোদ-ফুর্তিতে ব্যস্ত থাকেন। এ পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জোরালো হয়েছে।

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্পের নথিপত্র, বিল-ভাউচার, পরিমাপ বই (এমবি) এবং মাঠপর্যায়ের বাস্তব কাজের হিসাব যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাধারণ কর্মকর্তারা। একই সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের তত্ত্বাবধানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে, অভিযোগ ও বদলি বাতিলের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রকল্পের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদন্তের দাবি উঠেছে।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

প্রকল্পে অনিয়মের অভিযোগ, সাবেক এমপির বিরুদ্ধে মামলা হলেও প্রকৌশলী ফুলকাম বাদশাহ কেন বহাল?

আপডেট: ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬