১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যশোরে নাশকতার অভিযোগে তিনজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫০৩

নিজস্ব প্রতিনিধিঃ যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শনিবার (১৪ নভেম্বর) রাতে যশোর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের পুরাতন কসবা এলাকার হাসানুজ্জামান জনি ও শাহজালাল টিপন এবং আরবপুর পাওয়ার হাউস মোড় এলাকার তারেক সরদার।

পুলিশ জানায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেও তাদের আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ এবং শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

যশোরে নাশকতার অভিযোগে তিনজন আটক

আপডেট: ০৫:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬