০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বনানী আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫১০

রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কুচকাওয়াজে বিভিন্ন বাহিনী ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শার্শায় বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

বনানী আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ১১:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬