০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নরসিংদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫০৪

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহরাব (২০) নামে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য একটি মক্তবে যেত। গত বুধবার (৪ নভেম্বর) সকাল ৬টার দিকে সে প্রতিদিনের মতো মক্তবে যায়। পাঠ শেষে শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন নিয়ে আসার জন্য শিশুটিকে বাড়িতে পাঠান।

সকাল ৭টার দিকে বেতনের টাকা নিয়ে মক্তবে ফেরার পথে একটি নির্মাণাধীন ঘরের সামনে শিশুটির পথরোধ করেন শিক্ষক সোহরাব। এ সময় শিশুটিকে জাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, একপর্যায়ে শিশুটিকে নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে বাড়ি থেকে পাটের চট আনতে যান অভিযুক্ত শিক্ষক। এ সুযোগে শিশুটি সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। পরে কান্নাকাটি করতে দেখে কারণ জানতে চাইলে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে সে।

এরপর শিশুটির মা মনোহরদী থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আট বছর বয়সী শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শার্শায় বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

নরসিংদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার

আপডেট: ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬