০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শার্শায় ১৮ সোনার বার উদ্ধারে দুই এএসআই পেলেন ডিআইজির বিশেষ পুরস্কার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোরের শার্শায় ১৮টি সোনার বার উদ্ধারের ঘটনায় পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ খুলনা রেঞ্জের ডিআইজির বিশেষ পুরস্কার পেয়েছেন শার্শা থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু মিয়া ও ফারুক হোসাইন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের পক্ষে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাঁদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এএসআই লাভলু মিয়া ও ফারুক হোসাইন।

অভিযানকালে দক্ষিণ বুরুজবাগান গ্রামের নাভারন-সাতক্ষীরা সড়কের পাশে প্রাইম ব্রিকস নামের একটি ইটভাটার সামনে থেকে ১৮টি সোনার বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় সোনার বার উদ্ধারে দুই পুলিশ সদস্যের ভূমিকা ও অভিযানে তাঁদের দক্ষতার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

পুলিশ সূত্র জানায়, অভিযানে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় এএসআই লাভলু মিয়া ও ফারুক হোসাইনকে অভিনন্দন জানান খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বকে উৎসাহিত করার অংশ হিসেবে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

ভৈরবের ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

শার্শায় ১৮ সোনার বার উদ্ধারে দুই এএসআই পেলেন ডিআইজির বিশেষ পুরস্কার

আপডেট: ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬