০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম।

তিনি জানান, চিকিৎসকেরা চেসি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাঁকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

সর্বাধিক পঠিত

বান্দরবানে থানচি তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

আপডেট: ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬