শার্শা (যশোর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
এ সময় তাঁরা পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখার বার্তাও তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজয়া দশমী উপলক্ষে তাঁদের এ পরিদর্শন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।





















