১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

লোহাগড়ায় আগুনে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫০৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় অগ্নিকাণ্ডে রাজু মোল্লা নামে এক দিনমজুরের বসতবাড়ি পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাংখারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজু মোল্লার বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাঁদের প্রচেষ্টা সত্ত্বেও বাড়িটি রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই টিন ও কাঠ দিয়ে তৈরি বসতঘরটি আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রাজু মোল্লা জানান, আগুনে তাঁর ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ টাকা পুড়ে গেছে। এতে পরিবার নিয়ে তিনি চরম দুর্ভোগে পড়েছেন। বসতবাড়ি হারিয়ে বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাঁকে।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহাগুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতবাড়িটি পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

সর্বাধিক পঠিত

শিশু যৌন নির্যাতনের অভিযোগ: নেত্রকোনায় মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

লোহাগড়ায় আগুনে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

আপডেট: ০৮:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬