০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫০৪

যশোর প্রতিনিধি: যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৯ অক্টোবর) রাতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় সরকারি সফর শেষে যশোরে পৌঁছে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সফরের শুরুতে তিনি যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যান এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজার প্রস্তুতি পর্ব থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যেভাবে সবাই একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করছেন, একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় দেশ গঠনেও এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিক তাঁর মেধা, যোগ্যতা ও সামর্থ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চব্বিশের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন থেকে এ শিক্ষাই পাওয়া যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পরে তিনি যশোরের বেজপাড়া সার্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বাধিক পঠিত

শিশু যৌন নির্যাতনের অভিযোগ: নেত্রকোনায় মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

আপডেট: ০৮:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬