০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ভারতের বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০৪

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা পাশের গ্রামের একটি বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে গঙ্গা নদীর মাঝপথে হঠাৎ নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একে একে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকায় থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা নিশ্চিত হতে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিলেন কি না এবং কী কারণে নদীর মাঝপথে নৌকাটি উল্টে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ টাকার অবৈধ সম্পদের মামলা

ভারতের বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

আপডেট: ০৮:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬