১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চৌগাছায় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু, আটক চালক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫০৩

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের চৌগাছা বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নুরুল আলম চৌগাছা বাজারের সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সকাল ১১টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ৫০ মিনিটে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান।

পরে নুরুল আলমকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও এর চালক শাহীনকে (৪৮) আটক করেন। শাহীন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

কাস্টমস বন্ড কমিশনারেটের এআরও গোলাম হাসনাইনের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ

চৌগাছায় ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু, আটক চালক

আপডেট: ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬