বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় দ্বিতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দৈনন্দিন সমস্যা ও নাগরিক দুর্ভোগের কথা শোনেন।
গণসংযোগকালে এলাকাবাসী দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা, রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং বিভিন্ন নাগরিক সুবিধার অভাবের কথা তুলে ধরেন। তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমানো জরুরি।
তিনি আরও আশ্বস্ত করেন, নির্বাচিত হলে এলাকাবাসীর চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগে ৪ নম্বর ওয়ার্ডকে ঘিরে তাঁর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মেয়র পদপ্রার্থী। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক দুর্ভোগ কমানো এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলা।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি মানুষের সেবা করার একটি মাধ্যম। জনগণের পাশে থাকা, তাঁদের সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমি এমন একটি বেনাপোল পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করবেন।”
তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে জনগণের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই গণসংযোগের মাধ্যমে মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা জানার চেষ্টা করছেন তিনি। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপরও জোর দেন তিনি।
দ্বিতীয় দিনের এই গণসংযোগে ৪ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়। এলাকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মোঃ শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় কাগজপুকুর-কাগমারি এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।




















