০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

যশোরে আহত জুলাই যোদ্ধাদের তালিকা যাচাইয়ে ৯ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০২

যশোরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের লক্ষ্যে জেলা পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

গত ৬ অক্টোবর জারি করা অফিস আদেশ অনুযায়ী, যশোরের জেলা প্রশাসককে সভাপতি এবং সিভিল সার্জনকে সদস্যসচিব করে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন যশোরের পুলিশ সুপার, ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজিদুর রহমান সাগর ও মো. সামিউল আলমকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর শাখার গত ৮ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আহত জুলাই যোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য বিদ্যমান জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটি আহত জুলাই যোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করবে। তবে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অফিস আদেশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

সর্বাধিক পঠিত

কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ টাকার অবৈধ সম্পদের মামলা

যশোরে আহত জুলাই যোদ্ধাদের তালিকা যাচাইয়ে ৯ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

আপডেট: ০৮:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬