০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

. গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শাওমিকে সম্মাননা দিলেন মেয়র প্রার্থী ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫০৪

বেনাপোল প্রতিনিধি: ঢাকার ঐতিহ্যবাহী হলিক্রস গার্লস হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আয়েশা মোস্তাফিজ শাওমি। সে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের কন্যা।

গত ৩ অক্টোবর ২০২৬, বেনাপোল পৌরসভার উদ্যোগে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পৌর এলাকার কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

অনিবার্য কারণে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আয়েশা মোস্তাফিজ শাওমির পক্ষে তাঁর বাবা মোস্তাফিজ্জোহা সেলিম পরবর্তীতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

আয়েশা মোস্তাফিজ শাওমির এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শাওমির এই অসামান্য অর্জন শার্শাবাসীকে গর্বিত করেছে।”

তিনি আয়েশা মোস্তাফিজ শাওমির উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং উচ্চশিক্ষার প্রতিটি ধাপে আরও সাফল্য ও ধারাবাহিক অর্জন কামনা করেন।

শাওমির এই কৃতিত্বে পরিবার-পরিজনসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁর এ সাফল্য আগামী দিনে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বাধিক পঠিত

যশোরে গুলি, মাদক ও ২ লাখ ৭৯ হাজার টাকাসহ আটক শহিদুলের ২ দিনের রিমান্ড

. গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শাওমিকে সম্মাননা দিলেন মেয়র প্রার্থী ইমদাদ

আপডেট: ০৭:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬