১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫১১

ভোটার তালিকায় অনিয়ম ও এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ, বিক্ষোভে মমতা-রাহুলসহ শীর্ষ নেতারা

ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।

বিক্ষোভ ঘিরে দিল্লির রাজপথে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে জোটটি। এ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তাঁরা বিচার বিভাগের হস্তক্ষেপও চাইবেন।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী জোটের নেতারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতেই হবে। এ দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তাঁদের দাবি, সোমবার জনগণ দিল্লির রাজপথে নেমে প্রতিবাদ জানাবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও বিক্ষোভে ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোট এবং দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তাঁদের প্রতিবাদের আওয়াজ এবার সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন বিরোধী নেতারা। তাঁদের অভিযোগ, আন্দোলন ঠেকাতে রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও আনা হচ্ছে।

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের এই আন্দোলন ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আজকের বিক্ষোভ ও পরবর্তী কর্মসূচির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সর্বাধিক পঠিত

যশোরে গুলি, মাদক ও ২ লাখ ৭৯ হাজার টাকাসহ আটক শহিদুলের ২ দিনের রিমান্ড

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট

আপডেট: ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬