যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় প্রথম দিনের গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। সোমবার (১২ অক্টোবর) গণসংযোগের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের সেবা করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখের কথা শোনা, তাঁদের পাশে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাগজপুকুর-কাগমারি এলাকার মানুষের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি এবং প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। ইমদাদুল হক ইমদাদ এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং তাঁদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান টিটু, তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




















